রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পথে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পথে

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পথে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। আজ (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জোটের এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জোটের পক্ষ থেকে জানা গেছে, মোট ২২০টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামি, বাকি ৮০টি আসনে অন্য জোট সদস্য দলগুলো তাদের নেতাদের মনোনয়ন দেবেন।


এর আগে জামায়াতে ইসলামি ১৭৯টি আসনে লড়াই করার ঘোষণা দিয়েছিল। এরপর ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল এবং বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো অন্য দলের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।


বর্তমানে এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি আসন ও খেলাফত মজলিস ১২টি আসন নিশ্চিত করেছে। এছাড়া জোটের পক্ষ থেকে কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আসন বণ্টনের তথ্য জানানো হবে।