শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, মাঝারি কুয়াশার শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, মাঝারি কুয়াশার শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, মাঝারি কুয়াশার শঙ্কা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, যা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।