শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

favicon
ভোরের আলো ডেস্ক:
১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


প্রেসসচিব বলেন, নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানানো হয়েছে যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি নিরসন হয়েছে। ফলে নির্ধারিত সময়েই ৩০০ আসনে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে।


তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপার কাজ শুরু হবে।


এর আগে একই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।