বিদেশি কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আগামী রবিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (তারিখ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হবে বলে জানান তিনি।