বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: রেজাউল করীম

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: রেজাউল করীম

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের ইনসাফের বাক্সটি আজ ছিনতাই হয়ে গেছে। তিনি বলেন, ‘যে দেশে আজানের শব্দে মানুষের ঘুম ভাঙে, শিশুরা ঘরে যায়—সেই দেশেই আজ ইসলামী নীতি-আদর্শ পরাজিত হচ্ছে।’

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসসংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘বিভিন্ন দল নির্বাচনে অংশ নিচ্ছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলামের নীতি-আদর্শের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। হাতপাখা মার্কা নির্বাচিত হতে পারলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী নামে অনেক দল রয়েছে, কিন্তু তাদের সাইনবোর্ডে ইসলাম থাকলেও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়নের কোনো সুস্পষ্ট স্লোগান নেই।’

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী। এতে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদসহ স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।