বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সোমবার (২৬ জানুয়ারি) আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।


বেনাপোল বন্দরের ট্রাফিক পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে আজ উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।


এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি শাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বাধা নেই এবং পাসপোর্টধারীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন।