শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হবে।

রবিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটগ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হবে। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি প্রযোজ্য হবে।

ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের দিন বৃহস্পতিবার, তাই পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিল্পাঞ্চলে মোট পাঁচ দিন এবং অন্যদের জন্য চার দিন ছুটি থাকবে।