পাবনায় পদ্মা নদীর বালুমহালে পুলিশের অভিযান, ৪ জন আটক
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এলাকায় পদ্মা নদীর বালুমহালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সাতটি বলগেট ও তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভাঁড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালায়। এতে চারজনকে আটক করা হয় এবং বেশ কয়েকটি বলগেট ও ড্রেজার জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযান এখনো চলমান রয়েছে। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে এবং অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।