শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বচীনের গানসু প্রদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প

চীনের গানসু প্রদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
চীনের গানসু প্রদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে সোমবার ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ জানালেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৫ নির্ধারণ করা হয়।

সিইএনসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

গানসু প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এটি ছিংহাই-তিব্বত মালভূমির উত্তর প্রান্তে অবস্থিত। এর আগে ২০২৩ সালে গানসু ও পার্শ্ববর্তী ছিংহাই প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হয়। ওই ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

সূত্র: আল আরাবিয়া।