শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই শিক্ষার্থীদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।