রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পে স্কেল বাস্তবায়ন করবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করবে না। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যেকোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না।”

বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কমানোর জন্য অন্তর্বর্তীকালীন পে কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি জানান, রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র‌্যাবের জন্য ১০০টি জিপ এবং ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমতি দেওয়া হয়েছে।