সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমশিক্ষাত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ সুবিধার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ সুবিধার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ সুবিধার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে পরের দুদিন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট চার দিন বিশ্রাম পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে এই ছুটি দেওয়া হয়েছে। বিশেষভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করতে পারবেন।