বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশ‘গণভোটে হ্যাঁ’ ভোটের আহ্বানে নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি প্রচারণা

‘গণভোটে হ্যাঁ’ ভোটের আহ্বানে নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি প্রচারণা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘গণভোটে হ্যাঁ’ ভোটের আহ্বানে নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি প্রচারণা

‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সাথে চলি’—এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে ভোটের গাড়ি প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়।

প্রচারণা গাড়িটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। পরে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া ঘুরে কর্মসূচি শেষ হয়।

প্রচারণাকালে গাড়িতে নির্বাচনী গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় এবং অনেককে ইতিবাচক সাড়া দিতে দেখা গেছে।

এনসিপি নেতারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই ভোটের গাড়ি প্রচারণা চালানো হচ্ছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।