শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়শেরপুর সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ, শান্তি বজায় রাখার আহ্বান

শেরপুর সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ, শান্তি বজায় রাখার আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
শেরপুর সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ, শান্তি বজায় রাখার আহ্বান

শেরপুরের সহিংসতায় জামায়াতে ইসলামের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতার সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায়, সরকার সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি ও জামায়াতকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে। “সহিংসতা, ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেই,” উল্লেখ করা হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দায়িত্ব সকল দল ও নেতাদের পালন করতে হবে। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।