শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া তিনটি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে শহরের বিএডিসি অফিসের বাইরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরসংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনায় এসব অস্ত্র চুরি হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত গ্রেনেড ও গোলাবারুদ ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট করা হয়েছিল।