শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশশ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রিতে, শীতে কাঁপছে জনজীবন

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রিতে, শীতে কাঁপছে জনজীবন

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রিতে, শীতে কাঁপছে জনজীবন

মৌলভীবাজার জেলার হাওর ও পাহাড়ঘেরা চা–অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ সময় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় ভোর ও সকালে শীতে কাঁপছেন স্থানীয় বাসিন্দারা। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের তীব্রতা কিছুটা কমে আসে।


শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দেশের সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, এই সময় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তিনি বলেন, আগামী কয়েকদিনও শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।