শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশপুনরায় চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১৩২০ মেগাওয়াট

পুনরায় চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১৩২০ মেগাওয়াট

favicon
ভোরের আলো ডেস্ক:
পুনরায় চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১৩২০ মেগাওয়াট

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।


পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় শুক্রবার বিকেল থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।


এর আগে, গত ১ জানুয়ারি থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।


বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে এবং মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।