শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়গণভবনের পাশে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে

গণভবনের পাশে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
গণভবনের পাশে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রাথমিকভাবে একটি স্থান চূড়ান্ত করেছে। নতুন ভবনটি গণভবনের পাশে নির্মিত হবে। ইতিমধ্যেই স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত অনুমোদনের পর গণপূর্ত অধিদপ্তর বাসভবন তৈরির কাজ শুরু করবে।


নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হতে দুই থেকে তিন বছর সময় লাগার সম্ভাবনা রয়েছে। এ সময় পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ অথবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনকে প্রধানমন্ত্রীর স্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। চাইলে স্পিকারের বাসভবনের সঙ্গে ডেপুটি স্পিকারের বাসভবনকেও যুক্ত করা হবে।


আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরই নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। এর আগে শেরেবাংলানগরের গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারিত ছিল, তবে জুলাই অভ্যুত্থানের পর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার কাজ শেষ পর্যায়ে রয়েছে।


নতুন বাসভবনের নির্মাণে সংসদ ভবন কমপ্লেক্সের নকশায় কোনো প্রভাব পড়বে কি না—এ নিয়ে প্রশ্ন থাকলেও স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।