শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ড. এ কে এম শাহাবুদ্দিন পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত

ড. এ কে এম শাহাবুদ্দিন পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
ড. এ কে এম শাহাবুদ্দিন পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত

সরকার ড. এ কে এম শাহাবুদ্দিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. শাহাবুদ্দিন (পরিচিতি ৬৩৫৯), যিনি বর্তমানে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে কর্মরত ছিলেন, তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো।


জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামানকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।