শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় সামান্য ওঠানামার আভাস

আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় সামান্য ওঠানামার আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় সামান্য ওঠানামার আভাস

সারা দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, আবার কখনো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।


এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বুধবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরদিন বৃহস্পতিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এদিকে রবিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।