শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা র‍্যালি

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা র‍্যালি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা র‍্যালি

বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভাষা র‍্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


ভাষার মাসের প্রথম দিন থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানী ও দেশের বিভিন্ন জেলা শহরে নানা কর্মসূচি পালন করছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।


রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণেই ফেব্রুয়ারি মাসকে ভাষা আন্দোলনের মাস হিসেবে পালন করা হয়। বাঙালির কাছে এ মাস শুধু ইতিহাস স্মরণের নয়, বরং ভাষা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রতীক।


পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করবে।