শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা, মাসের শেষে বজ্রসহ বৃষ্টির আভাস

ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা, মাসের শেষে বজ্রসহ বৃষ্টির আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা, মাসের শেষে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নিচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে এ মাসে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, প্রথমার্ধে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তবে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলে জানানো হয়েছে।