শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। রবিবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, সমন্বয় এবং জরুরি অভিযোগ গ্রহণের জন্য এ সেল কাজ করবে। এ সংক্রান্ত জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩।


এছাড়া মোবাইল নম্বর হিসেবে ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।


নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য এসব নম্বরে জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।