শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


অফিস আদেশে বলা হয়, বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০) এ এই সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও অনলাইনে এই সভায় যুক্ত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, প্রশিক্ষণ কার্যক্রম এবং নির্বাচনী সমন্বয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।