শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, জামায়াত প্রার্থীর মৃত্যু

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, জামায়াত প্রার্থীর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, জামায়াত প্রার্থীর মৃত্যু

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে আসন্ন সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

আইনে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধভাবে মনোনীত হিসেবে স্বীকৃত হতে হবে।

প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরে নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করবে।