শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প: আফটারশকের সতর্কতা

রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প: আফটারশকের সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প: আফটারশকের সতর্কতা

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯ এবং এর উৎপত্তিস্থল মায়ানমার।


কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, পরপর ভূমিকম্প হওয়ায় আফটারশকের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়েছে এবং একই ফল্ট লাইনে হয়েছে যেখানে ২০২৪ সালে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল।


প্রায় ২০ মিনিটের ব্যবধানে মায়ানমারে আবারও ৫.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রায় ৫০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্রস্থল ২০.৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।


এর আগে ভোরে দেশে আরও একটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১ এবং কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সাতক্ষীরার কলারোয়া এলাকায়।


বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ফল্টটি খুবই সক্রিয় হওয়ায় আফটারশকের সম্ভাবনা রয়েছে। জনগণকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।