শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে অংশগ্রহণ শুরু

প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে অংশগ্রহণ শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে অংশগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটাররা ইতিমধ্যেই ব্যাপক অংশগ্রহণ করছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ইতিমধ্যে ভোট দিয়েছেন।


শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানান, এ পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩টি প্রবাসী গ্রহণ করেছেন।


এছাড়া ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে, এবং ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ভোটার ব্যালট ডাকের মাধ্যমে জমা দিয়েছেন, যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।


দেশের অভ্যন্তরেও ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। আজ সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে ৩ লাখ ৮১ হাজার ৭ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন, যার মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন, এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট ডাক বা পোস্ট অফিসে জমা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।


এ পর্যন্ত দেশ ও প্রবাস মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।