সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমশিক্ষাফেব্রুয়ারিতে টানা ৫ দিনের ছুটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে

ফেব্রুয়ারিতে টানা ৫ দিনের ছুটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেব্রুয়ারিতে টানা ৫ দিনের ছুটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে

চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।


ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় ধারাবাহিকভাবে ছুটি চলবে। সবশেষে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।


শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, এটি চলতি বছরের প্রথম বড় দীর্ঘ ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।


এদিকে জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি থাকবে।