শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ নিষিদ্ধ — সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ নিষিদ্ধ — সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

favicon
ভোরের আলো ডেস্ক:
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ নিষিদ্ধ — সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা পারিশ্রমিক গ্রহণ করা আইনত অনুমোদিত নয়—এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, বি১ ও বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও সেখানে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।


বার্তায় বলা হয়, বি১/বি২ ভিসার আওতায় চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি, বৈঠক বা বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করা যায়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কাজ করা বা পারিশ্রমিক গ্রহণ করা আইন লঙ্ঘনের শামিল।


দূতাবাস আরও উল্লেখ করেছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।