ঢাকায় বৈঠক: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ফলপ্রসূ আলোচনা
ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হওয়া বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, দায়িত্ব নেয়ার পর এটি তার পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রথম বৈঠক। এসময় তারা দু’দেশের সামগ্রিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে গিয়ে বৈঠক সম্পন্ন করেন।