শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভোটপূর্ব রাজনৈতিক অস্থিরতা ও আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা, সতর্ক টিআইবি

ভোটপূর্ব রাজনৈতিক অস্থিরতা ও আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা, সতর্ক টিআইবি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটপূর্ব রাজনৈতিক অস্থিরতা ও আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা, সতর্ক টিআইবি

ভোট সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রম দেশের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে স্বচ্ছতা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মেনে চলছেন না এবং অনলাইন-অফলাইনের সকল প্রচারণা ও নির্বাচনের প্রতিটি স্তরে আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে।


তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু ঘাটতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গণভোট নিয়ে সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচন কমিশন ভোট ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচনা করেছে, যা প্রশ্নবিদ্ধ।


ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, সরকার ও নির্বাচন কমিশন গণভোটকে কেন্দ্র করে অনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করেছে। তদুপরি, টিআইবি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সমর্থন প্রকাশ করেছে।