সেনাবাহিনী প্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকাল সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে রাতে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।