শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।


রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার বা ভিডিপির দুইজন সদস্য মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন।


নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।