শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, পিকআপ চালক-হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, পিকআপ চালক-হেলপার নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, পিকআপ চালক-হেলপার নিহত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহতরা হলেন পিকআপ চালক সুজন (৩৭) এবং হেলপার ইছারুল (২৫)। সুজনের বাড়ি যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামে এবং ইছারুলের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।


তিনি আরও জানান, যশোর থেকে কাঁচামাল বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পিকআপটি। পথে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপটি। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই চালক সুজন নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হেলপার ইছারুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাড়ি ও নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।