শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচনসংক্রান্ত অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

নির্বাচনসংক্রান্ত অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনসংক্রান্ত অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

নির্বাচনসংক্রান্ত অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৫৭ জন বিচারক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই পাঁচ দিন তাঁরা সব ধরনের নির্বাচনী অপরাধের বিচারিক দায়িত্ব পালন করবেন।

আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে এসব বিচারক ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে আইন ও বিচার বিভাগ মনোনীত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়।

এদিকে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাহী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশে ইতোমধ্যে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে।