শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

favicon
ভোরের আলো ডেস্ক:
কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কবর জিয়ারত ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। এরপর শাহবাগ এলাকায় গণসংযোগে অংশ নেন।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা একে অপরের সহযোগী। আমরা কারও বিপক্ষে নয়, ইনসাফের পক্ষে একসঙ্গে ঢাকা-৮ আসনে কাজ করতে চাই।”

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের সঙ্গে জোট করায় শাপলা কলির ভোট কমবে না। বরং আমরা তাদের সহযোগিতা পেয়েছি।” তিনি আরও দাবি করেন, জামায়াত চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সঙ্গে জোট গঠন করা হয়েছে।

তবে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা শেষ করার কথা জানান প্রার্থীর সমর্থকরা। নির্ধারিত সময় শেষ হওয়ায় মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।