শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়একেডিএনের নতুন কূটনৈতিক প্রতিনিধি ফারুক আদাতিয়া, পরিচয়পত্র পেশ

একেডিএনের নতুন কূটনৈতিক প্রতিনিধি ফারুক আদাতিয়া, পরিচয়পত্র পেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
একেডিএনের নতুন কূটনৈতিক প্রতিনিধি ফারুক আদাতিয়া, পরিচয়পত্র পেশ

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) নতুন কূটনৈতিক প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে লেটার অব ক্রিডেন্স (পরিচয়পত্র) পেশ করেছেন ফারুক আদাতিয়া।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে একেডিএনের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হলো।


এ উপলক্ষে ঢাকায় অবস্থানরত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


উল্লেখ্য, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। নতুন কূটনৈতিক প্রতিনিধির দায়িত্ব গ্রহণের ফলে একেডিএন ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।