শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচন ও গণভোটে অভিযোগ জানাতে ইসির হটলাইন চালু

নির্বাচন ও গণভোটে অভিযোগ জানাতে ইসির হটলাইন চালু

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন ও গণভোটে অভিযোগ জানাতে ইসির হটলাইন চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যেকোনো অভিযোগ সরাসরি ফোনে নির্বাচন কমিশনে (ইসি) জানানো যাবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং সেল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।


সমন্বয় সেলের হটলাইন নম্বরগুলো হলো— ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬। দেশের যেকোনো নাগরিক এসব নম্বরে ফোন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম কিংবা অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।


জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে।