শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশনির্বাচন ঘিরে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

নির্বাচন ঘিরে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন ঘিরে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে একই দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞার নির্দেশনা সংশ্লিষ্ট বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়।


বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ভোটের দিন ভারত ভ্রমণও স্থগিত থাকবে।


বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা পাওয়া গেছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।