শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, ঢাকাসহ বড় শহরে যাবে সন্ধ্যার মধ্যে

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, ঢাকাসহ বড় শহরে যাবে সন্ধ্যার মধ্যে

favicon
ভোরের আলো ডেস্ক:
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, ঢাকাসহ বড় শহরে যাবে সন্ধ্যার মধ্যে
সারাদেশে ব্যালট বিতরণের তোড়জোড় চলছে, রাজধানীতে সরঞ্জাম পৌঁছাবে বুধবার সন্ধ্যায়। ছবি- বিবিসি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ বড় শহরগুলোতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে ব্যালট বক্স পৌঁছে যাবে। আর রাতের মধ্যেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোতেও ব্যালট পেপার-বক্সসহ সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসি সূত্র।

ইসি জানিয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য।

এবারের নির্বাচনে প্রাথমিকভাবে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ৩০০ আসনের মধ্যে একটি আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।

তবে ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানালেও সুনির্দিষ্ট কতটি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি নির্বাচন কমিশনার সানাউল্লাহ।