শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচন সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্স ও দুই থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্স ও দুই থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্স ও দুই থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার তিনি এসব স্থান পরিদর্শন করে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।


অপারেশন কন্ট্রোল রুমে অবস্থানকালে তিনি বাংলাদেশ পুলিশের প্রস্তুতি ও বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আইজিপি বাহারুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনের সময় তিনি পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।


পরিদর্শন শেষে তিনি রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রেও যান, যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।