শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং এতে নারী, প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও সমানভাবে অন্তর্ভুক্ত।


বিবৃতিতে নির্বাচনী সময়ে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং এআই ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়িয়ে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নারী সংগঠনগুলোর উত্থাপিত এসব উদ্বেগ সম্পর্কে জাতিসংঘ সচেতন বলে উল্লেখ করা হয়।


জাতিসংঘ সতর্ক করে বলেছে, নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। তাই সব অংশীদারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতা না ঘটে এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে।