শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল মেনে নেব: মামুনুল হক

অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল মেনে নেব: মামুনুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:
অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল মেনে নেব: মামুনুল হক
মামুনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচন স্বাভাবিকভাবে সম্পন্ন হলে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যেমনই হোক তা মেনে নেবেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশে দৃশ্যমান কোনো সমস্যা নেই। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে, তবে খুব বেশি নয়—মোটামুটি। কিছু ভোটার কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। সামগ্রিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কৃত্রিম সংকট তৈরি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে ফলাফল যাই হোক আমরা তা মেনে নেব।”

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং রাতে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের কয়েকটি কেন্দ্রে রাতে সন্দেহজনক আচরণের খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।