গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং একজন শিশু আহত হয়েছেন।
আহত আনসার সদস্যরা হলেন সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন। আহত শিশুর নাম আমেনা খানম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের ফলে তিনজন আহত হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।