মুজিবনগরে ভোট কেন্দ্রের পথে সংঘর্ষে পাঁচজন আহত, দুই জামায়াত কর্মী আটক
ভোরের আলো ডেস্ক:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় জামায়াতের দুই কর্মীকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মীর নাম হরেন- শহিদুল ও আশরাফ হোসেন।
পুলিশ জানায়, ভোটকেন্দ্র থেকে ১০০ গজ দূরে সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।
বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬
মুজিবনগরে ভোট কেন্দ্রের পথে সংঘর্ষে পাঁচজন আহত, দুই জামায়াত কর্মী আটক