শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশনোয়াখালী-৬: ভোটকেন্দ্র পরিদর্শনের সময় প্রার্থী স্ত্রীকে হামলার অভিযোগ

নোয়াখালী-৬: ভোটকেন্দ্র পরিদর্শনের সময় প্রার্থী স্ত্রীকে হামলার অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালী-৬: ভোটকেন্দ্র পরিদর্শনের সময় প্রার্থী স্ত্রীকে হামলার অভিযোগ

বুড়িরচর কেন্দ্র পরিদর্শনের পথে বিএনপি নেতাকর্মীদের ওপর অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনও মন্তব্য দেয়নি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে তাকে এবং তার ড্রাইভারকে মারধর করেছেন। শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বিএনপির লোকজন আমাকে রড দিয়ে মারছে, আমার ফোন কেড়ে নিয়েছে, ভিডিও করছে এবং ড্রাইভারকে মারছে।”

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন বঁটি, রামদা ও শটগান নিয়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অন্য একজনের মোবাইলও ভাঙা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দাবি করেছেন, দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

তবে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানিয়েছেন, কেন্দ্র পরিদর্শনের সময় কেবল কথা কাটাকাটি হয়েছে, কাউকে হামলা করা হয়নি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও এখনও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।