শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়বাংলাদেশের ভোটে নাগরিকদের ইতিবাচক আগ্রহ দেখেছে ইইউ পর্যবেক্ষক দল

বাংলাদেশের ভোটে নাগরিকদের ইতিবাচক আগ্রহ দেখেছে ইইউ পর্যবেক্ষক দল

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশের ভোটে নাগরিকদের ইতিবাচক আগ্রহ দেখেছে ইইউ পর্যবেক্ষক দল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত বাংলাদেশের ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, দিনের শেষ পর্যন্ত এই উৎসাহ অব্যাহত থাকবে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে ইভার্স ইজাবস বলেন, ইইউ একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। তিনি জানান, সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে নিয়মিত প্রতিবেদন ও তথ্য পাওয়া যাচ্ছে।


তিনি আরও বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয় না; তাদের কাজ কেবল ভোট পর্যবেক্ষণ করা।


ইভার্স ইজাবস জানান, বাংলাদেশের নাগরিকদের ভোটে অংশগ্রহণের আগ্রহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার প্রাথমিক মূল্যায়ন তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।


উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন এবার বাংলাদেশে মোট ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। ২০০৮ সালের পর এটি বাংলাদেশে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।