শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি বলেন, সারা দেশের ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভোটের হার নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।


ইসি সচিব বলেন, দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনা।


তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি এবং অধিকাংশ স্থানেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় পরপর ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানাবে।