শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, নারী প্রার্থীদের জয়ও চোখে পড়ার মতো

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, নারী প্রার্থীদের জয়ও চোখে পড়ার মতো

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, নারী প্রার্থীদের জয়ও চোখে পড়ার মতো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে শুক্রবার দুপুর পৌনে ২টা পর্যন্ত ২৯৩টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ২০৬টি আসনে জয় পেয়েছে বিএনপি।


জয়ী আসনের মধ্যে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।


বিজয়ী নারী প্রার্থীরা হলেন:


মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা


ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো


সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা


ফরিদপুর-২: শামা ওবায়েদ


ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল


নাটোর-১: ফারজানা শারমিন পুতুল


ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা


গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ৯ ঘণ্টার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।


শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত থাকায় সেখানে ভোট অনুষ্ঠিত হয়নি।