শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশকুমিল্লা-৪ আসনে বিজয়ী হাসনাত আবদুল্লাহ: জনগণের আস্থাই আমাকে জয়ী করেছে

কুমিল্লা-৪ আসনে বিজয়ী হাসনাত আবদুল্লাহ: জনগণের আস্থাই আমাকে জয়ী করেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা-৪ আসনে বিজয়ী হাসনাত আবদুল্লাহ: জনগণের আস্থাই আমাকে জয়ী করেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন ছিল তার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। তবে জনগণের সমর্থন ও আস্থার কারণেই তিনি বিজয় অর্জন করেছেন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, ইনসাফ প্রতিষ্ঠা এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই তার লক্ষ্য। “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও যেন কোনো অন্যায় না হয়, সে ধরনের একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা কাজ করব,” বলেন তিনি।


তিনি আরও জানান, এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার।


নির্বাচনে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে সমর্থন দেয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।


এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৭১ হাজার ২৮৯টি এবং ‘না’ ভোট পড়ে ৩৯ হাজার ৩৮১টি।